July 10, 2026, 2:07 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

ভারতের অন্ধ্র প্রদেশের ওষুধ কারখানায় বিস্ফোরণে ১৭ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের একটি ওষুধ কারখানায় বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং আরো ৩০ জন আহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
দ্য হিন্দু জানিয়েছে, বিস্ফোরণ এতো শক্তিশালী ছিল যে এতে হতাহতদের শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে তাদের অঙ্গপ্রত্যঙ্গ ঘটনাস্থলে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
বুধবার বিকেলে অন্ধ্র প্রদেশের আনাকাপলি জেলায় একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে আগুন লাগে। জেলা পুলিশ সুপার এম. দীপিকা এএফপিকে বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। ভবনের  ভেতরে আর কেউ আটকা পড়ে নেই।
তিনি বলেন, ‘(এখানে) ১৭ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে।’
দীপিকা বলেন, তদন্তকারীরা মনে করছেন গ্যাস লিক থেকে এ বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা এম বুচাইয়া দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, বিস্ফোরণে আহতরা ভয়ঙ্কর রাসায়নিকে পুড়ে গেছে।
তিনি বলেন, এটি ভয়ঙ্কর, হৃদয়বিদারক। যারা বেঁচে গেছে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় তারা জ্ঞান হারানোর আগ পর্যন্ত চিৎকার করছিল।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page