April 13, 2026, 5:40 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীর রায়পুরায় বিবাদমান দু’পক্ষের টেঁটা ও বন্দুকযুদ্ধে ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ বাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
নিহতেরা হলেন- সায়দাবাদ গ্রামের সাহাব উদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম(৩৫), শাহীন মিয়ার ছেলে জুনাইদ(১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন(৭০), নোয়াব মিয়ার ছেলে তোফাজ্জল(৩০) ও আব্বাস আলীর ছেলে আনিস(৩০)।
জানা যায়, সায়দাবাদ বাজার দখল নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লার বাড়ির হানিফ মাস্টার ও ফিরোজ মেম্বারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত উপজেলার শ্রীনগরের সায়দাবাদ এলাকায় দু’পক্ষের সমর্থকদের মধ্যে টেঁটা ও বন্দুকযুদ্ধ চলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page