April 13, 2026, 3:57 am
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়া মাহবুবউল আলম হানিফসহ ২৯ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রং মিস্ত্রি আশরাফুল ইসলাম হত্যায় আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ ২৯ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে নিহতের স্ত্রী লাবণী আক্তার ইতি বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৫ আগস্ট কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রং মিস্ত্রি কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের  আনিছুর রহমানের পুত্র আশরাফুল ইসলাম কাজ শেষ করে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে পৌছালে ১নং আসামী হানিফ ও ২নং আসামী আতাউর রহমান আতাদ্বয়ের হুকুমে, ১৪নং আসামী শামীম মেহেদী হাসান বাবুল ১৬নং আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র পিস্তল নিয়ে তাকে উদ্দেশ্যে করে গুলি করে। গুলির আঘাতে আশরাফুলের তলপেটে ও বাম পায়ের উপর গুলিবিদ্ধ হয়ে তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়ে। অন্যান্য আসামীরা শরীরের লোহার রড, লাঠি দিয়ে বিভিন্নস্থানে এলোপাতাড়ী ভাবে মারপিট করে। এর পর স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন । বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অসহসযোগ আন্দোলন পরবর্তীতে থানা কর্তৃপক্ষের কার্যক্রম স্থগিত থাকায় থানায় এজাহার দায়ের করতে বিলম্ব হলো। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় ৬টি হত্যা ১টি হত্যার চেষ্টা ও আদালতে ১টি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page