September 28, 2026, 2:47 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পাবনার ঈশ্বরদীতে সাবেক এমপিসহ ৭১ জনের বিরুদ্ধে গুলি করে হত্যাপ্রচেষ্টার মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনার ঈশ্বরদী উপজেলায় আজ পাবনা-৪ আসনের (ঈশ্বরদী- আটঘরিয়া)  সাবেক সংসদ সদস্য গালিবুর রহমান শরীফসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের মোট ৭১ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
ঈশ্বরদী থানা সূত্রে জানা গেছে, শহরের পশ্চিমটেংরী এলাকার স্থানীয় যুবদলকর্মী নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে মামলাটি দায়ের করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনিরুল ইসলাম জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে অংশ নিতে পশ্চিম টেংরী কাচারীপাড়া জামে মসজিদ মোড়ে জমায়েত হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা হত্যার উদ্দেশ্যে তাদেরকে মারপিট ও গুলি করে গুরুতর জখমকরে। হামলাকারিরা ককটেল বিস্ফোরন ঘটায়। এ ঘটনায় শহরের পশ্চিমটেংরী এলাকার স্থানীয় যুবদলকর্মী নজরুল ইসলাম বাদী হয়ে গত ১৫ আগস্ট ২০২৪ তারিখে মামলাটি দায়ের করেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী মালিথা এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মকলেছুর রহমান মিন্টু-সহ মোট ৭১ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page