August 17, 2026, 9:55 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন বাহিনী সিরিয়ায় অভিযান চালিয়ে আল-কায়েদা-সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠীর একজন সিনিয়র নেতাকে হত্যা করেছে। মার্কিন সামরিক বাহিনী শুক্রবার একথা জানিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, আবু আবদুল রহমান আল-মক্কিকে টার্গেট করে এই অভিযান চালানো হয়। তিনি ‘হুররাস আল-দিন শুরা কাউন্সিলের সদস্য এবং সিরিয়া থেকে সন্ত্রাসী অভিযানের তদারকির দায়িত্বে ছিলেন।’
সেন্টকম বলেছে, ‘হুররাস আল-দিন সিরিয়ায় অবস্থিত আল-কায়েদার সহযোগী বাহিনী যা মার্কিন এবং পশ্চিমা স্বার্থের বিরুদ্ধে হামলা চালানোর সঙ্গে জড়িত।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর এর আগে বলেছিল, দক্ষিণ ইদলিব গ্রামাঞ্চলে একটি মোটর সাইকেলে ড্রোন হামলায় মক্কি নিহত হয়েছেন। তিনি নিজেকে একজন সৌদি নাগরিক হিসেবে পরিচয় দিতেন।
ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে সিরিয়ায় মার্কিন সেনাবাহিনীর প্রায় ৯শ’ সেনা রয়েছে। জোটটি ২০১৪ সালে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ দখলকারী জিহাদিদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করার জন্য গঠিত হয়েছিল।
আমেরিকান বাহিনী পর্যায়ক্রমে সিরিয়ায় আইএস-এর জঙ্গিদের আস্তানায় হামলা চালায়।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page