August 17, 2026, 9:57 pm
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের  হাইফা শহরের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু’র ওপর ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের  উত্তরাঞ্চলের হাইফা শহরের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ (রোববার) এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জোট আরো বলেছে, “গাজায় আমাদের জনগণের সমর্থনে এবং নারী, শিশু ও বৃদ্ধসহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দখলদার ইসরাইলের আগ্রাসন ও গণহত্যার জবাবও ছিল এই হামলা।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইল গাজায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরুর পর ইসরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এরকম বহু অভিযান পরিচালনা করছে ইরাকি যোদ্ধারা। ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস হামলায় এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৩০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page