April 25, 2026, 8:57 am
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা ; সব ফ্লাইট বাতিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরায়েলে ৪৮ ঘন্টার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিল ইসরায়েল।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট এ ঘোষণা দিয়ে বলেছেন, রোববার স্থানীয় সময় সকাল ৬টা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য এ জরুরি অবস্থা জারি থাকবে। খবর এএফফি’র।

গ্যালান্ট এক বিবৃতিতে বলেছেন, জরুরি অবস্থা ঘোষণার কারণে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) সমাবেশ সীমিত করাসহ প্রাসঙ্গিক সাইটসমূহ বন্ধে নাগরিকদের নির্দেশনা দিতে পারবে।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।

চলমান পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠক করার কথা রয়েছে।

এদিকে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতমাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার বদলা নিতে ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে। রোববার তারা ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৩২০টিরও বেশি’ কাতিউশা রকেট নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহর সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের হত্যার পর গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজমান ছিল। সশস্ত্র এই গোষ্ঠীটি তাদের কমান্ডারের ওপর হামলাকে সরাসরি উস্কানি ও যুদ্ধের কাজ বলে অভিহিত করেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page