November 20, 2026, 10:02 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

নারায়ণগঞ্জে জ্বলন্ত টায়ার কারখানা থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার চারদিকে ছড়িয়ে পড়েছে আগুন। এই কারখানা থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে এখনও ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

সোমবার দুপুর ১২টা পর্যন্ত কারখানাটিতে আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে রোববার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রূপসীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে উদ্ধারকৃত ১৪ জনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতারের পর থেকে কারখানাটিতে লুটপাট শুরু করে দুর্বৃত্তরা। রাতে আগুন লাগার সময়ও লুট করতে গিয়ে অনেকে ভেতরে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তাদের উদ্ধার করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) ও লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম বলেন, রাতে গাজী টায়ার কারখানায় আগুন লাগার খবর পেয়ে আমরা কাজ শুরু করি। কারখানার কাঁচামাল রাবার-প্লাস্টিক হওয়ায় আগুন দ্রুত পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।

তিনি আরও জানান, এখান থেকে ১৪ জনকে উদ্ধার করতে পেরেছি। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা কেউ এই কারখানার শ্রমিক বা কর্মচারী নয়। এরা খুব সম্ভবত এখানকার মালামাল সরিয়ে নেওয়ার জন্য এসেছিলেন।

তদন্ত করে আগুন লাগার কারণ বলা সম্ভব হবে বলে জানা তিনি।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page