August 6, 2026, 6:22 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, ঢাকা-৮ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমসহ ৯০ জনের নাম উল্লেখ করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুরে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় ৯০ জনের নাম উল্লেখ করে এ হত্যা মামলা করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন।

এর আগে রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় গুলিতে নিহত হয় তাওহিদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা। এ ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় আরও আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা-কর্মীদের। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৭০০ জনকে।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচ সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ আসামি রয়েছে। এখন আইনগত যে ব্যবস্থা তা গ্রহণ করা হবে।

মামলার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন মহলও অবগত রয়েছেন বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page