April 12, 2026, 11:14 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পাচারের সময় ৩ নারী উদ্ধার ; ভারতীয় পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নারী পাচারকারী বিকাশ সরকারকে (৪১) আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা। এসময় পাচারকারীর কবল থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশী ৩ নারীকে । রোববার রাত ৭ টার দিয়ে বাগাডাঙ্গা সীমান্তের হুদাপাড়া গ্রামের ৬০/২৯ আর পিলার এলাকা থেকে তাদেরকে আটক করা হয। ৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৫ আগস্ট রোববার রাত ১১ টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, একটি পাচারকারী চক্র অবৈধ ভাবে ৩ বাংলাদেশী নারীকে ভারতে পাচার করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সন্ধা ৬টার দিকে বাগাডাঙ্গা সীমান্তের হুদাপাড়া গ্রামের জিয়ার মেহগুনি বাগানে অবস্থান নেয়। মাগরিবের নামাজেরর পর ৩ নারীর অবস্থান নিশ্চিক করে পাচারকারীসহ তাদের ধরার অপেক্ষায় ওৎ পেতে থাকে বিজিবি সদস্যরা। কিছুক্ষন পর ভারতীয় মানবপাচারকারী বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ওই ৩ নারীদেরকে নিয়ে দ্রত ভারতের দিকে যাওয়ার সময় বিজিবি তাদেরকে আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে তাদের আটক করে।
আটক কৃত বিকাশ সরকার নদীয়া জেলার কল্যানী থানার মাঝের চর কল্যারী গ্রামের রাইমোন সরকারের ছেলে। তিনি মানব পাচারকারী দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবৎ মানব পাচারের সাথে জড়িত রয়েছে।
মেজর মোল্লা ওবাইদুর রহমান আরো জানান, ভারতে পাঁচারকালে উদ্ধার হওয়া ৩ বাংলাদেশী নারীকে তার পরিবারের নিকট ফেরত পাঠানোর জন্য জাস্টিস এন্ড কেয়ার যশোর শাখার প্রতিনিধির নিকট সোপর্দ করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page