October 4, 2026, 12:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ভারতে পালানোর সময় হরিণাকুন্ডুর শ্রমিকলীগ নেতা মহেশপুর সীমান্তে আটক

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় রোববার সন্ধায় জনতার হাতে শরিফ আহম্মেদ চাঁদ নামে এক শ্রমিকলীগ নেতা আটক হয়েছেন। পরে তাকে মহেশপুর ৫৮ বিজিবির হাতে সোপর্দ করা হয়। আটক শরিফ আহম্মেদ চাঁদ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের আজিবর রহমানের ছেলে। তিনি স্থানীয় তাহেরহুদা ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বিজিবির একটি সুত্র জানায়, রোববার সন্ধ্যায় শরিফ আহম্মেদ চাঁদ মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে ভারেত পালানোর চেষ্টা করছিলেন। স্থানীয় গ্রামবাসির কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে বিজিবি’র খোসালপুর ক্যাম্পে সোপর্দ করে। বিজিবির জিজ্ঞাসাবাদে শ্রমিকলীগ নেতা জানান, জীবনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাচ্ছিলেন। এদিকে হরিণাকুন্ডু উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান, চাঁদ এলাকার মানুষকে পুলিশ দিয়ে হয়রানী ও চাঁদাবাজী করতেন। ঠুনকো বিষয়ে বিচার বসিয়ে মানুষকে মারধর করেতন। এ কারণে এলাকার মানুষ তার উপর নাখোশ ছিল। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, তিনি এমন কথা শুনলেও বিজিবির পক্ষ থেকে এখনো কোন বার্তা দেয়া হয়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page