October 3, 2026, 10:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ছাত্র আন্দোলনে হত্যার আসামী ঢাকার যুবলীগ নেতা কিলার অনিক আটক

স্টাফ রিপোর্টার : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী ঢাকার বাড্ডা এলাকার ওয়ার্ড যুবলীগ নেতা তারেক আহাম্মেদ অনিক ওরফে কিলার অনিককে (৩৪) ভারতে পালিয়ে যাওয়ার সময় সোমবার গভীর রাতে ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা মাঠিলা সীমান্ত এলাকা থেকে আটক করেছে।

৫৮ বিজিবির উপ পরিচালক মেজর মোল্লা ওবাইদুর রহমান জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যা মামলার অন্যতম আসামী ঢাকার গুলশান মডেল টাউন বাড্ডা থানা এলাকার ঢাকা মহানগর যুবলীগের সহ সভাপতি হাজি আবু তাহেরের ছেলে বাড্ডা ওয়ার্ড যুবলীগ নেতা তারেক আহাম্মেদ অনিক ওরফে কিলার অনিককে ভারতে পালিয়ে যাওয়ার সময় সোমবার গভীর রাতে মহেশপুরের মাঠিলা গ্রামের হামিদুরের মেহগনি বাগান থেকে বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা তাকে আটক করে।

মেজর মোল্লা ওবাইদুর রহমান আরো জানান, তার বিরুদ্ধে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ৪টি মামলা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page