September 14, 2026, 4:10 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিতে কুয়েতের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক এইচ আল আদোয়ানি আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সফলভাবে দায়িত্ব পালনের জন্য কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
রাষ্ট্রপ্রধান বলেন, কুয়েতের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার।
বাংলাদেশে অনেক দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এই জনশক্তি কুয়েতের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কুয়েত বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় বাণিজ্যে সন্তোষ প্রকাশ করেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাংলাদেশে আরো বিনিয়োগ করতে কুয়েতের বিনিয়োগকারীদেরক আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রপতি আগামীতে কুয়েত ও বাংলাদেশের মধ্যকার উন্নয়ন অংশীদারিত্ব আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
বাংলাদেশী জনশক্তি কুয়েতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, তার সরকার বাংলাদেশ থেকে আরো দক্ষ জনশক্তি নিতে আগ্রহী।
এসময় দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব ড. নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল   মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page