August 27, 2026, 6:44 pm
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

ইরান শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামে ইরান শেষ পর্যন্ত তাদের পাশে থাকবে। তিনি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো সদস্য খলিল আল-হাইয়্যার সঙ্গে এক ফোনালাপে এ অঙ্গীকার ব্যক্ত করেন।

পার্সটুডে ফার্সি জানিয়েছে, সাইয়্যেদ আরাকচি এ সময় দখলদার ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় গাজাবাসী ফিলিস্তিনিদের প্রায় ১১ মাসের প্রতিরোধ ও অটল অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, চূড়ান্ত বিজয়ের হাসি ফিলিস্তিনিরাই হাসবে এবং ততদিন পর্যন্ত তাদের পাশে থাকবে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন: গাজা উপত্যকায় চলমান গণহত্যামূলক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা যে যুদ্ধবিরতি মেনে নেবে তার প্রতি ইরানের পূর্ণ সমর্থন থাকবে

ফোনালাপে হামাস নেতা খলিল আল-হাইয়্যা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সাইয়্যেদ আব্বাস আরাকচিকে অভিনন্দন জানান। তিনি গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার সর্বশেষ আলোচনা এবং জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের সাম্প্রতিক তাণ্ডবের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল আল-আকসা মসজিদের গঠনকাঠামোয় পরিবর্তন এনে সেটির ইসলামি পরিচয় মুছে ফেলতে চায়।

হামাসের এই পলিটব্যুরো সদস্য ফিলিস্তিনি জনগণের প্রতি ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের একনিষ্ঠ সমর্থন ও পৃষ্ঠপোষকতার কথা স্মরণ করে বলেন:

ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের মোকাবিলায় ইরান ফিলিস্তিনকে যে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে তা নির্যাতিত ফিলিস্তিনি জনগণ কখনোই ভুলবে না বরং তারা আজীবন কৃতজ্ঞ থাকবে

আজকের বাংলা তারিখ



Our Like Page