July 10, 2026, 2:03 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি হামলার মধ্যেই গাজায় পোলিও টিকাদান কার্যক্রম শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রায় ১১ মাস ধরে ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় রোববার (১ সেপ্টেম্বর) থেকে পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। পোলিওর প্রাদুর্ভাব ঠেকাতে এই কর্মসূচি বাস্তবায়ন করছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ও জাতিসংঘের সংস্থাগুলো।

প্রায় ৬ লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে আগামী বুধবার পর্যন্ত মধ্য গাজার শিশুদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর উপত্যকার আরও বিধ্বস্ত উত্তর ও দক্ষিণাঞ্চলে দেওয়া হবে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ’র যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা বলেন, এটি একটি বিশাল অভিযান। বিশ্বের সবচেয়ে জটিল কাজগুলোর একটি।

যুদ্ধ বন্ধে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ ইসরায়েল ও হামাস বলেছে, তারাও এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, কর্মসূচির সুবিধার্থে সামরিক অভিযান সীমিত আকারে বিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। রোববার ভোরে গাজার কেন্দ্রস্থলে ইসরায়েলি হামলার প্রাথমিকভাবে খবর পাওয়া গেলেও কেউ নিহত বা আহত হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page