August 6, 2026, 3:57 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গোষ্ঠীগত বিরোধে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ ; আহত অর্ধশতাধিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার জলসুখা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের গোষ্ঠীগত বিরোধ চলে আসছে। সে বিরোধের সূত্র ধরে সংঘর

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর সঙ্গে স্থানীয় জাকির হোসেন জনির পূর্ব বিরোধ চলছিল। ইতোপূর্বে উভয় গ্রুপের মধ্যে হামলা-মামলা হয়। শনিবার রাতে ফেসবুকে মানহানিকর ভিডিও পোস্ট দেওয়ার অভিযোগে জনির পক্ষের দুই যুবককে মারধর করে চেয়ারম্যানের লোকজন। এ ঘটনায় রাতে উভয়পক্ষের লোকজন মারামারির চ্যালেঞ্জ দেয়।

রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর পুলিশ ও স্থানীয় আলেমদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page