August 6, 2026, 3:56 am
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

নরসিংদীতে মাইক্রোবাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে ৪ জন নিহত ; আহত ৪

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নরসিংদী জেলায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে চালকসহ আরও চার মাইক্রোবাস যাত্রী।
শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সদর উপজেলার দগিরয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখোলা গ্রামের বাসিন্দা। তারা সবাই ঢাকার মিরপুর বোনের বাড়িতে  বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন।
নিহতরা হলেন- কামরুন নাহার (৩৫), তানজিনা (২৪), ছাবিহা (১৪) ও সাজিত (১২)।
নিহতের স্বজনরা জানায়, সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইমরান আহমেদ স্ব-পরিবারে স্ত্রী তানজিনার মিরপুরস্থ বোনের বাড়িতে বেড়াতে যায়। বেড়ানো শেষে নরসিংদীর বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হন আরও চারজন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক কামরুন নাহার, তানজিনা, ছাবিহা ও সাজিত এই চারজনকে মৃত ঘোষণা করেন। বাকিদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাকিব আসকারী জানান, সড়ক দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করেছি। পরবর্তী ব্যবস্থা হাসপাতাল এবং পুলিশ প্রশাসন বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানাতে পারবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page