September 7, 2026, 5:34 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

নদী ভাঙ্গনে দৌলতদিয়ার ৪ নম্বর ফেরি ঘাট বন্ধ ; ফেরি চলাচল ব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক রাজবাড়ীর দৌলতদিয়ায় ৪ নম্বর ফেরি ঘাট নদী ভাঙ্গনে বন্ধ রয়েছে। বর্তমানে দুটি ঘাট দিয়ে চলছে পারাপার।

রাজবাড়ী ও মানিকগঞ্জের দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটটি দক্ষিণ পশ্চিমাঞ্চের ২১ জেলার গুরুত্বপূর্ণ রুট। গত চার পাঁচদিন ধরে নদীতে পানি কমতে থাকায় তীব্র স্রোত দেখা দিয়েছে পদ্মায়। এতে দৌলতদিয়া প্রান্তের  ৪ নং ফেরি ঘাটটি নদী ভাঙ্গনের কবলে পড়ে বন্ধ রয়েছে।

গত শুক্রবার ভোর থেকে ভাঙ্গন অব্যাহত থাকায় ঘাটটি  দুই দিন ধরে বন্ধ রয়েছে। এ ঘাটটি রোরো ফেরি ঘাটের পন্টুন থাকায় বড় ফেরি গুলো দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। বর্তমানে ৭টি ফেরি ঘাটের মাত্র দুটি ঘাট দিয়ে খুড়িয়ে চলছে যানবাহন পারাপার।

গত পাঁচ বছরের নদী ভাঙ্গনে ১, ২ ও ৫ নং ফেরি ঘাট তিনটি আজও বন্ধ রয়েছে। স্রোতের তীব্রতায় ৬ নং ফেরি ঘাটে ফেরি ভিড়তে না পারায় যানবাহন চলাচল করতে না পারায় এ ঘাটটিও বন্ধ রয়েছে।

সাতটি ঘাটের মধ্যে শুধু ৩ ও ৭ নং ফেরি ঘাট দিয়ে খুড়িয়ে পারাপার করা হচ্ছে যানবাহন। এতে ঘাটে যানবাহন পারাপারে দুর্ভোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কতৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, গত শুক্রবার রাতে স্রোতের তীব্রতায় ৪ নং ফেরি ঘাটে ভাঙ্গন দেখা দেয়। এতে দুই দিন ধরে বন্ধ রয়েছে এ ঘাটটি। ভাঙ্গন স্থানে বালু ভর্তি জিও ব্যাগের বস্তা ফেলার কাজ শুরু করার পর ঘাট চালুর ব্যবস্থা করা হবে। বর্তমানে ৭ টি ফেরি ঘাটের ২ টি ঘাট চালু রয়েছে। পেরি চলছে ১২ টি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page