October 3, 2026, 8:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ায় আজ সকালে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের  সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন।  সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে সদর উপজেলার বেতবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সরাইল উপজেলার তিলিকান্দি গ্রামের মো. ইব্রাহিম মিয়ার স্ত্রী ফয়েজা বানু (৪৫), তার মেয়ে ফেরদৌসি (২০)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর এলাকা থেকে একটি প্রাইভেটকার মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়া পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করার সময় সামনের দিকে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনবারী একটি  ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেটকারের ভেতের ঢুকে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও মেয়ে মারা যান। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেটকারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহত দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page