October 17, 2026, 5:14 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেতানিয়াহুর পক্ষে পণবন্দিদের জীবিত উদ্ধার করা সম্ভব নয় : সাবেক সেনাপ্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট বলেছেন, গাজা উপত্যকায় প্রায় ১১ মাস ধরে যুদ্ধ করেও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেননি। তিনি ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়ার কারণে গাজা থেকে পণবন্দিদের জীবিত উদ্ধার করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন আইজেনকোট।

তিনি মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে আরো বলেছেন, নেতানিয়াহু শুধুমাত্র তার ব্যক্তিগত ও রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের জন্য হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা থেকে বিরত রয়েছেন।

সাবেক ইসরাইলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী জেনারেল আইজেনকোট বলেন, “গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে নেতানিয়াহুর সাম্প্রতিক বক্তব্য আমাকে বিব্রত করেছে।”

আইজেনকোটের আগে গান্তজসহ বহু শীর্ষস্থানীয় ইসরাইলি কর্মকর্তা এই অভিযোগ করেছেন যে, হামাসের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময়ের পথে নেতানিয়াহু প্রধান অন্তরায় এবং তিনি প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত নন।

জেনারেল আইজেনকোট আরো বলেন, ইসরাইলি প্রধানমন্ত্রী তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এতটা চিন্তিত যে, তার পক্ষে হামাসের হাতে আটক পণবন্দিদের জীবিত মুক্ত করে আনা সম্ভব নয়।

এদিকে ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, গাজা যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ১০ হাজার ৪০০ ইহুদিবাদী সেনা আহত হয়েছে। এর আগে এসব গণমাধ্যম গত ১৯ আগস্ট স্বীকার করে, ৭ অক্টোবরের অভিযান থেকে শুরু করে গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৬৮৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page