October 3, 2026, 7:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাবনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে দু’জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। তাদের নাম মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) ।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং মঞ্জু প্রামাণিক পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক।

নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে তারা হোটেলে নাস্তা করতে এসেছিলেন। এ সময় হোটেলের সামনে কয়েকজন দুর্বৃত্ত এসে অতর্কিত তাদের ছুরিকাঘাত করে। দুইজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন।  আশপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page