October 17, 2026, 6:31 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

সরকারি চাকরিজীবীদের দেশের মানুষের কল্যাণে কাজ করতে শিক্ষা উপদেষ্টার আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।
শিক্ষা উপদেষ্টা  আজ সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি)-তে অনুষ্ঠিত ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের মূল কাজ হলো জনগণকে সেবা দেয়া। তাদের সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি।
উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার এক অবিস্মরণীয় অভ্যুত্থান পরবর্তীতে আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে এ চলার পথ কন্টকাকীর্ণ।’
তিনি বলেন, ‘ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সকল নাগরিককে সমভাবে সেবা প্রদানের মানসিকতা লালন করতে হবে আপনাদের। একথা ভুলে গেলে চলবে না যে, জনগণকে তাদের প্রাপ্য সেবা প্রদান কোন করুণা নয়। ‘
তিনি আরো জানান, অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমি মনে করি, সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ও কর্মসূচি ছাড়া গন্তব্যে পৌছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোন পথ নেই। এ বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন প্রশিক্ষিত সরকারি কর্মচারী। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা, তা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে।
এসময় ৭৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে সামগ্রিক মূল্যায়নে প্রথম থেকে বিশতম স্থান অর্জনকারী প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট ও সনদ তুলে দেন তিনি।
উল্লেখ্য, বিসিএস ৩৫ থেকে ৪০তম ব্যাচের বিভিন্ন ক্যাডারের ৩৫৪ জন কর্মকর্তা  চলতি বছরের ৯ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ছয় মাসব্যাপী  এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page