September 14, 2026, 4:11 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

প্রধান উপদেষ্টাকে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি জানালেন কুয়েতর রাষ্ট্রদূত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার প্রয়াসে কুয়েত দক্ষিণ এশিয়ার এই দেশটি থেকে দক্ষ কর্মীসহ আরও মানবসম্পদ নিয়োগ করবে। ঢাকায় কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি আজ এখানে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কুয়েত রাষ্ট্রদূতের প্রশংসা করে বলেন, তিনি ছিলেন “বাংলাদেশের চমৎকার বন্ধু” এবং আগামী দিনেও তিনি এই ভূমিকা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ “কুয়েতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক” গড়ে তুলতে চায়।
কুয়েতের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, উপসাগরীয় আমিরাতে ৩ লাখের বেশি বাংলাদেশি কাজ করছে এবং তার দেশ আরও বাংলাদেশি নিয়োগ করতে আগ্রহী। কুয়েতে ৫ হাজারেরও বেশি বাংলাদেশি সৈন্যও কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা আরও ডাক্তার, নার্স এবং প্রকৌশলী নিয়োগ করতে চাই।”
বৈঠকে অর্থনৈতিক সম্পৃক্ততা, প্রতিরক্ষা, রোহিঙ্গা সংকট, ফিলিস্তিন ইস্যু এবং জ্বালানি সহযোগিতার বিষয়ে সহযোগিতার কথা তুলে ধরা হয়।
প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য কুয়েতকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে বৃহত্তর সহযোগিতা কামনা করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page