October 17, 2026, 5:12 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আগ্রাসন বন্ধ না হলে প্রতিদিন বন্দীদের  কফিন পেতে পারে ইসরাইল : হামাস  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান গণহত্যার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের অবৈধ সরকারকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দখলদাররা যদি তাদের আগ্রাসনের গতি-প্রকৃতি পরিবর্তন না করে তাহলে ইসরাইলি বন্দীদের জীবন আরো হুমকির মুখে পড়বে।

ইসরাইলে বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় হামাস এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সংগঠনটি ঘোষণা করেছে, গাজায় আগ্রাসন বন্ধ হলে বন্দীদের নিরাপদে ফিরিয়ে দেয়া হবে এবং আগ্রাসন অব্যাহত থাকলে এই ব্যক্তিদের ভাগ্য অনিশ্চিত হয়ে পড়বে।

ভিডিও বার্তায় উল্লেখ করা হয়, “নেতানিয়াহু প্রতিদিন যে কর্মকাণ্ড পরিচালনা করছে তার বিপরীতে প্রতিদিন নতুন কফিন পেতে পারে ইসরাইল।”

হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে আল-আকসা স্টর্ম অভিযান চালিয়ে বহু ইহুদিবাদী বসতি স্থাপনকারী এবং সেনা সদস্যদের বন্দী করে নিয়ে যায়। সামরিক যুদ্ধবিরতির আওতায় কয়েকজন মুক্তি পেলেও এখনো হামাসের হাতে একশ’র বেশি বন্দী রয়েছে। সম্প্রতি ইসরাইল বিমান হামলায় গাজার রাফাহ এলাকায় অন্তত ছয় বন্দী মারা গেছে। এ নিয়ে ইসরাইলে চলছে ব্যাপক বিক্ষেভ-প্রতিবাদ।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page