October 3, 2026, 7:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় গলায় ওড়না পেঁচিয়ে মা-ছেলেসহ ৩ জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া গ্রামে মা-ছেলেসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে মরদেহগুলো উদ্ধার করি।

স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা শাহপরান ঢাকায় চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও পাশের বাড়ির তিশাসহ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে তাদের হত্যা করে মরদেহগুলো ফেলে পালিয়ে যায়।

এদিকে, কে বা কারা এবং কি কারণে তাদেরকে হত্যা করেছে তাৎক্ষনিক জানাতে পারেননি ওসি জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয়দের কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শত শত নারী-পুরুষ ভীড় করছেন বাড়িটি ঘিরে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page