October 17, 2026, 8:23 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রে স্কুলে গুলি বর্ষণের দায়ে ১৪ বছর বয়সী এক বালক অভিযুক্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের একটি উচ্চ বিদ্যালয়ে গুলি করে চারজনকে হত্যার দায়ে ১৪ বছর বয়সী এক বালককে অভিযুক্ত করা হয়েছে। এদিকে তার বাবার বিরুদ্ধে নরহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় জর্জিয়া অঙ্গরাজ্যের অ্যাপালাচি হাই স্কুলে দুই শিক্ষার্থী ও দুই শিক্ষককে হত্যা করার অভিযোগে কিশোরটির বিরুদ্ধে চারটি হত্যা মামলা দায়ের হয়েছে।
স্কুলটিতে ওই কিশোরের হামলায় নয়জন আহত হয়। এদের অধিকাংশই শিশু। তারা সুস্থ হয়ে উঠছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫৪ বছর বয়সী সন্দেহভাজন পিতা কলিন গ্রে নিরাপত্তা হেফাজতে রয়েছেন এবং তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যাকা-ের চারটি, দুটি খুনের এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতার আটটি অভিযোগ আনা হয়েছে। শিশুর বেপরোয়া গুলি বর্ষণের ঘটনায় জড়িত থাকার পর এসব অভিযোগে গ্রে’ যুক্তরাষ্টের ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া সর্বশেষ মার্কিন পিতা।
জর্জিয়ার তদন্ত ব্যুরোর পরিচালক ক্রিস হোসি এক সংবাদ সম্মেলনে বলেছেন, গ্রে তার ছেলেকে ‘জ্ঞাতসারে’ অস্ত্র রাখার অনুমতি দেওয়ার পর তার বিরুদ্ধে অভিযোগগুলো আনা হলো।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গোলাগুলি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দেশটিতে বন্দুকের সংখ্যা মানুষের চেয়ে বেশি এবং এমনকি শক্তিশালী সামরিক ধাচের রাইফেল ক্রয়ের নিয়মগুলো অনেক শিথিল। ফলে মার্কিন নাগরিকরা খুব সহজেই এ ধরনের অস্ত্র কিনতে পারেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page