September 27, 2026, 7:34 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

নাটোরে যুবলীগ সভাপতির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোর জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া’র বাড়ি থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার ভোরে যৌথবাহিনী এই অভিযানকালে এ অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- একটি ভারতীয় ওয়ান শ্যুটারগান ও দুই রাউন্ড পিস্তলের গুলি। এছাড়াও একটি পিস্তল হোল্ডার এবং একটি অস্ত্রের সিলিং উদ্ধার করা হয়েছে।
নাটোর পুলিশ সুপার কার্যালয়ের ডিআইও-১ কাজী জালাল উদ্দিন জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে শুক্রবার ভোরে শহরের কানাইখালী এলাকায় বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া’র বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে জেলা যুবলীগ সভাপতির বাড়িতে একটি কাঠের আলমারীর ভেতর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে অভিযানকালে যুবলীগ সভাপতিকে বাড়িতে পাওয়া যায়নি।
তিনি জানান, জব্দকৃত আগ্নেয়াস্ত্রগুলো নাটোর থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় নাটোর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page