September 27, 2026, 7:32 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থামিয়ে স্বর্ণ ছিনতাইকারী যুবদল নেতাকে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চট্টগ্রামের পটিয়ায় গাড়ি থামিয়ে যাত্রীকে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুনকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুনকে বহিষ্কার করা হয়েছে৷

উল্লেখ্য, গত ২৭ জুলাই পটিয়া বাইপাসে চট্টগ্রামমুখী একটি চেয়ারকোচ গতিরোধ করে রূপন দাশ নামের একজনকে গাড়ি থেকে নামিয়ে মারধর ও ৬৫ ভরি স্বর্ণ ছিনতাই করে এ যুবদল নেতা। পরবর্তীতে ভিডিও ফুটেজের ভিত্তিতে যুবদল মামুনকে শনাক্ত করে৷

এ ঘটনায় গত বুধবার (৪ সেপ্টেম্বর) পটিয়া থানায় মামুন ও তার সহযোগী মনিরের বিরুদ্ধে একটি মামলা রেকর্ড করা হয়েছে৷

মামুনের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া পৌরসভা যুবদলের আহবায়ক আবছার উদ্দিন সোহেল।

আজকের বাংলা তারিখ



Our Like Page