August 29, 2026, 3:59 pm
শিরোনামঃ
অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশের বিশেষ ইউনিট গঠন ; সারাদেশে চলবে বিশেষ অভিযান বঙ্গোপসাগরে লঘুচাপ ; বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গাজীপুরে গরুর ঘাস খাওয়ানো নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে যুবক খুন খাগড়াছড়িতে নিজ ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ফ্রি প্যালেস্টাইন’ বাদ দিয়ে কাশ্মীর দখলে স্লোগান দেওয়া উচিত : শুভেন্দু অধিকারী পারমাণবিক বোমা পরীক্ষা স্থগিত রাখার আহ্বান করলেন জাতিসংঘ মহাসচিব ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করলেন তুরস্কের প্রেসিডেন্ট যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের  মহেশপুরে কীটনাশক পানে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহে কীটনাশক পানে ইউসুফ আলী (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।   রোববার  সকালে ১১টার দিকে খুলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত ইউসুফ আলী মহেশপুর উপজেলা ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামের মৃত ইমান আলীর  ছেলে।

মৃত ইউসুফের চাচাতো ভাই মিঠু জানান, প্রথম স্ত্রী ও দুই ছেলে থাকার পরও ইউসুফ আলী ৩-৪ মাস পুর্বে খালাতো বোনকে দ্বিতীয় বিয়ে করে পাশ্ববর্তী খালিশপুর বাজারের পাশে বাসা ভাড়া নিয়ে রাখেন। এ নিয়ে প্রায় তাদের বাড়িতে পারিবারিক ঝগড়া হতো। শুক্রবার সকালে দ্বিতীয় স্ত্রীর ওখান থেকে বাড়ি আসলে রাতে প্রথম স্ত্রীর সাথে এ নিয়ে ঝগড়া হয়। পরে শনিবার সকালে মাঠে গিয়ে ইউসুফ কীটনাশক (ঘাসপোড়া) পান করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসার অবনতি হলে রাতে তাকে খুলনা সদর হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায়  রোববার সকাল ১১টার দিকে  মৃত্যু হয় ইউসুফ আলীর।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান উজ্জল জানান, দ্বিতীয় বিয়ের কারণে পারিবারিক কলহে মাঠে গিয়ে কীটনাশক পান করে ইউসুফ। খূলনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে শুনেছে।

ফতেপুর ইউপি চেয়ারম্যার গোলাম হায়দার নান্টু জানান, লাশ খুলনা থেকে বাড়িতে আনা হয়েছে।  থানায় আবেদনের প্রেক্ষিতে পুলিশ এসেছে লাশের সুরতহাল রিপোটের কাজ চলছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page