October 2, 2026, 9:28 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

সিলেটের শাহপরান মাজারে আলেম-জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষ ; আহত ৪০

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সিলেটের খাদিম এলাকায় শাহপরাণ (র.) মাজারে আলেম-জনতার সঙ্গে ওরসপন্থীদের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা থেকে ভোর পর্যন্ত আড়াই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুপক্ষে সংঘর্ষ চলে। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, গত ৩ দিন থেকে শাহপরাণ (র.) মাজারে বার্ষিক ওরস চলছিলো। এই ওরসকে কেন্দ্র করে প্রায় বছর মাজারের আশপাশ এলাকায় মাদকের আসর বসে। চলে নানা অসামাজিক কার্যকলাপ। এ প্রেক্ষিতে  কয়েকদিন আগে সিলেটের আলেম সমাজ-শাহপরাণ মাজার ও মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে বৈঠক করে ওরসের নামে কোন অসামাজিক কার্যকলাপ যাতে না হয় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকে কমিটির নেতৃবৃন্দ মাজারে কোনো অনৈতিক কার্যকলাপ হবেনা বলেও প্রতিশ্রুতি দেয়া হয়।

এদিকে ওরস চলাকালীন সময় কেউ  যাতে বিশৃঙ্খলা না করতে পারে সে জন্য আলেম-সমাজের প্রতিনিধি দল  মাজার এলাকায় সতর্ক পাহারা দেন। সোমবার দিবাগত রাতেও তারা মাজারের মসজিদের সিঁড়িতে পাহাড়ায় থাকেন।

এসময় ওরসে আসা মাথায় লাল কাপড় বাধা কিছু লোক তাদের উপর হামলা শুরু করে। তখন মাদরাসার ছাত্র-শিক্ষকরা এসময় মসজিদের ভেতরে আশ্রয় নেন। হামলাকারীরা বাইরে অবস্থান নিয়ে তাদেও ঘেরাও করে রাখে। খবর পেয়ে পার্শ্ববর্তী হরিপুর এলাকার শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে এসে মসজিদে আশ্রয় নেওয়া ছাত্র-শিক্ষককে উদ্ধার করেন। তারা ওরসে আসা লোকজনের তাবুগুলো ভেঙে দেন। এসময় দুপক্ষের মাঝে সংঘর্ষ হয় এবং দুপক্ষর ৪০ জন আহত হন।
পরে ভোররাত সাড়ে ৪টার দিকে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আলেম-সমাজের কয়েকজন অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও উত্তেজনা শুরু হওয়ামাত্র তারা সেখান থেকে চলে যায়। পরে পরিস্থিতি বেগতিক হয়ে উঠে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page