October 3, 2026, 4:58 pm
শিরোনামঃ
যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

খুলনার বয়রায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  খুলনায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছে। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর বয়রায় অবস্থিত খুলনা কর ভবন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাব্বি, আশরাফুল ও মামুন। তারা রড মিস্ত্রির কাজ করতেন। নিহতদের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত রাব্বির মামা আব্দুল বারেক জানান, রাব্বির বাড়ি পঞ্চগড় জেলায়। সকালে জানতে পারি কাজ করতে গিয়ে কর ভবন থেকে রাব্বিসহ তিনজন পড়ে মারা গেছেন। ওরা তিনজন রড মিস্ত্রির কাজ করছিল।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় সকাল ৯টার দিকে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি পঞ্চগড়ে। অপরজনের বাড়ির ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page