October 2, 2026, 9:27 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা আত্মসাৎ ; প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে জমি বিক্রির কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছে এক প্রতারক। জমি রেজিস্ট্রি না করে উল্টো ক্রেতাদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে উপজেলা শিবনগর গ্রামের ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্না।
সংবাদ সম্মেলন থেকে তিনি অভিযোগ করা হয়, ২০২৩ সালে শিবনগর এলাকার মুসা মন্ডলের মেয়ে পারভীন বেগম পারুলের কাছ থেকে সৌদিয়া পারভীন পান্নার পিতা আব্দুস সাত্তার শিবনগর মৌজার ৫২৭নং দাগ থেকে ৪ শতক জমি ক্রয় করার জন্য ১২ লক্ষ ৪০ হাজার টাকা বায়না করেন। স্বাক্ষীদের উপস্থিতিতে সেটি লিখিত স্ট্যাম্প করা হয়। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয় ১৪ লাখ টাকা। এরপর জমি রেজিস্ট্রি করতে চাইলে বিভিন্ন তালবাহান শুরু করে প্রতারক পারুল। রেজিস্ট্রির দিন ধার্য করা হলে জমি রেজিস্ট্রি করে না দিয়ে ঢাকায় পালিয়ে যায়। গত সংসদ নির্বাচনের সময় বাড়িতে এলে তাকে জমি রেজিস্ট্রি করে দিতে বললে তিনি দিতে অস্বীকার করেন।
ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্না অভিযোগ করে বলেন, আমরা উপায় না পেয়ে আদালতে মামলা করেছি। মামলা দায়েরের পর থেকে আমাদের নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। স্বাক্ষীদের বাড়িতে গিয়ে আদালতে না যেতে হুমকি দিচ্ছে। এমনকি একজন স্বাক্ষীর জমির ফসলও নষ্ট করে দিয়েছে। আমরা হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু তার কোন প্রতিকার পায়নি। আমরা চাই আমাদের ন্যায্য দাবী বাকী টাকা নিয়ে আমাদের জমি রেজিস্ট্রি করে দিক।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী সৌদিয়া পারভীন পান্নার পিতা আব্দুস সাত্তার, ভাই ফারুক হোসেন বোন জামাই শেখ আক্তারুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অভিযুক্ত পারুল বলেন ‘আমার সময় হলে আমি জমি রেজিস্ট্রি করে দিব বলে কল কেটে দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page