August 28, 2026, 6:57 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার যশোরে মাকে হত্যার দায়ে ১৭ ঘণ্টা পর স্কুল শিক্ষক ছেলে মামুন আটক কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্রকরে যুবককে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিন্টু (৪০) নামের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা।
শনিবার সকালে মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
থানার দায়ের করা অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়নের বামনগাছা গ্রামের আব্দুল গফফারের ছেলে পিন্টু মিয়া ও তার প্রতিবেশী মৃত আঃ বারির ছেলে শাহানুর রহমান ওরফে শাহিনের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন ধরেবিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত ৭ সেপ্টেম্বর সকালে পিন্টু মিয়া গ্রামের একটি চায়ের দোকানে চা খেতে গেলে শাহানুর ও তার ছেলে শাওন দা দিয়ে খুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনায় পিন্টুর শ^শুর রবিউল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ১৫,তারিখঃ ০৮/০৯/২০২৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহেশপুর থানার এস আই শাহিন জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান জানান, আনইগত ব্যবস্থা গ্রহন জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page