September 19, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিলে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

আমরা দুঃখিত ; এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক এবার দেশের সব নাগরিকদের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের জনগণকে অগ্রাধিকার দিয়ে ইলিশ সরবরাহ করা হবে, ভারতের চেয়ে দেশের মানুষের প্রয়োজনই আগে বিবেচিত হবে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, “আমরা দুঃখিত, কিন্তু এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না। এটি একটি মূল্যবান মাছ এবং আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ বেশিরভাগ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। যা দেশে থাকে, তা অনেক দামে বিক্রি হয়।

ফরিদা আখতার আরও বলেন, ইলিশ নিয়ে ভারতের কোনো উদ্বেগের প্রয়োজন নেই। যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের উচিত তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা।

প্রসঙ্গত, বন্ধুত্বের প্রতীক হিসেবে তাদের উৎসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তবে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার সেই উদ্যোগের সমালোচনা করে বলেন, “ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ভালো সম্পর্কের নামে এভাবে ইলিশ পাঠানো উচিত হয়নি। এতে দেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হয়েছে।”

তাদের উৎসবের সময় ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা বাড়ে, এবং ইলিশকে পূজার অন্যতম উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো হবে না, যার ফলে কলকাতায় ইলিশের দাম বাড়তে পারে এবং পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন তারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page