November 3, 2026, 11:50 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

আমরা দুঃখিত ; এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  এবার দেশের সব নাগরিকদের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, দেশের জনগণকে অগ্রাধিকার দিয়ে ইলিশ সরবরাহ করা হবে, ভারতের চেয়ে দেশের মানুষের প্রয়োজনই আগে বিবেচিত হবে।

আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টা বলেন, “আমরা দুঃখিত, কিন্তু এবার ভারতে ইলিশ পাঠাতে পারব না। এটি একটি মূল্যবান মাছ এবং আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারেন না, কারণ বেশিরভাগ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। যা দেশে থাকে, তা অনেক দামে বিক্রি হয়।

ফরিদা আখতার আরও বলেন, ইলিশ নিয়ে ভারতের কোনো উদ্বেগের প্রয়োজন নেই। যদি ভারত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায়, তাহলে তাদের উচিত তিস্তার পানি বণ্টনের সমস্যার সমাধান করা।

প্রসঙ্গত, বন্ধুত্বের প্রতীক হিসেবে তাদের উৎসবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন। তবে মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার সেই উদ্যোগের সমালোচনা করে বলেন, “ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। ভালো সম্পর্কের নামে এভাবে ইলিশ পাঠানো উচিত হয়নি। এতে দেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করা হয়েছে।”

তাদের উৎসবের সময় ভারতের পশ্চিমবঙ্গে ইলিশের চাহিদা বাড়ে, এবং ইলিশকে পূজার অন্যতম উপকরণ হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ইলিশ পাঠানো হবে না, যার ফলে কলকাতায় ইলিশের দাম বাড়তে পারে এবং পদ্মার ইলিশের স্বাদ থেকেও বঞ্চিত হবেন তারা।

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page