July 1, 2026, 6:21 pm
শিরোনামঃ
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন সীমান্ত পাহারার চেয়েও বর্তমানে সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল পররাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার কুমিল্লায় ভারতীয় সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড থেকে নারীর মরদেহ উদ্ধার‌ পুরো গাজা দখলে নেওয়ার ঘোষণা দিলো ইসরায়েলি মন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইরানের দ্বারস্থ নরেন্দ্র মোদি আল আকসা মসজিদে ইহুদি বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের  মহেশপুরে গণপিটুনিতে গরু চোর নিহতের ঘটনায় ২১ জনকে আসামী করে থানায় মামলা দায়ের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরের ভালাইপুরে গরু চুরি করে নিয়ে যাওয়ার সয়ম জনতার হতে গণপিটুনিতে রাশেদ শেখ (৪২) নামে একজন গরুচোর নিহতের ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনের নামে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত রাশেদ শেখের স্ত্রী চুমকি বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে এ মামলাটি দায়ের করেন।

মামলায় আসামী করা হয়েছে চোরেদের হাতে আহত তহিদুল ইসলাম খা (৭০) কেউ। মামলা থেকে বাদ পরেনি ভালাইপুর গ্রামের প্রতিবেশীরাও।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জমির হোসেন জানান, মামলার বাদির অভিযোগ তার স্বামীকে গরু চোর সন্দেহে বাড়ী থেকে ধরে নিয়ে স্কুল মাঠে নিয়ে গনপিটুনিতে হত্যা করা হয়েছে। মামলাটি তদন্তের পর আসামীদের বিরুদ্ধো ব্যবস্থা নেওয়া হবে।

মহেশপুর থানার ওসি তদন্ত ইসমাইল হোসেন জানান, গণপিটুনিতে চোর সন্দেহে রাশেদ শেখ নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর রাতে ভালাইপুর গ্রামের আব্দুল রাজ্জাকের গোয়াল থেকে বাছুরসহ  গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় একই গ্রামের তহিদুল ইসলাম খা দেখে ফেলাই চোরেরা তাকে ছোড়া দিয়ে ঘারে কোপ দিলে সে চিৎকার শুরু করে। এসময় এলাকার লোকজন ছুটে আসলে গরু চুরির ঘটনা ফাঁস করে দেয়। পরে এলাকাবাসীরা রাশেদ শেখ (৪২) রাজদুল ইসলাম (৩২) ও  বজলুর রহমান বটুকে (৫০) ধরে এনে গনপিটুনি দেয়। গনপিটুনিতে রাশেদ শেখ নিহত হয়।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page