August 18, 2026, 8:54 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের- ১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দার ৪ দিনের রিমান্ডে

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ-১ আসনের সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দারকে দুই মামলায় পৃথক ভাবে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১৩ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন। তবে এ রিমান্ড একসঙ্গে কার্যকর হবে।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, জেলা বিএনপির দলীয় কার্যালয় ও দলের সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত আগস্ট মাসের ১৯ ও ২৪ তারিখে সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। সেই মামলার ১নং আসামি ছিলেন  নায়েব আলী জোয়ার্দার।

মেজর নাঈম আহমেদ জানান, বৃহস্পতিবার নায়েব আলী শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালায়। পরে মধ্যরাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রাতেই সদর থানায় হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, আমরা সকালে সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম। কিন্তু আদালত দুই মামলায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করে। তবে পৃথক ভাবে চার দিনের পরিবর্তে একইসঙ্গে চারদিন জিজ্ঞাসাবাদ চলবে।

উল্লেখ্য, গত আগস্ট মাসের ৪ তারিখ বিকেলে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা জেলা বিএনপির দলীয় কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page