August 19, 2026, 6:00 am
শিরোনামঃ
যশোরে কুখ্যাত মাদক ব্যবসায়ী মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে ৭৭ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক  যশোরের শার্শায় বিতর্কিত নিয়োগ বাতিলের দাবিতে স্কুলের সামনে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা সংযোজন মহাসড়কে এআই ক্যামেরা চালু হলে চাঁদাবাজি কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী খেলাধুলার মাধ্যমেই নতুন নেতৃত্ব তৈরি হবে : শিক্ষামন্ত্রী নজরদারিতে শিক্ষকদের সোশ্যাল মিডিয়া ; স্ক্রিনশট যাবে মাউশিতে নোয়াখালীতে মার্কেটে আগুন ; নারী ও শিশুসহ ১৫ জন উদ্ধার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে মিললো ওয়ান শুটারগান ও গুলি ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ১৩৩টি সামরিক অভিযান করলো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

গাজীপুর ও আশুলিয়ায় কাজে ফেরেছেন পোশাক শ্রমিকরা ; পরিস্থিতি স্বাভাবিক

 

অনলাইন সীমান্তবাণী ডস্কে :   গাজীপুর ও আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প কারখানা চালু হয়েছে। নারী ও পুরুষ শ্রমিকেরা নিজ নিজ কারখানার কাজে যোগ দিয়েছেন। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে আশুলিয়ায় ২০টি কারখানা বন্ধ রয়েছে।

আজ রোববার সকালে বৃষ্টিতে ভিজে দলে দলে নারী-পুরুষ শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন।

কারখানা এলাকাযর নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল।

গত সপ্তাহে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে ৫ সেপ্টেম্বর থেকে বিজিএমইএ’র সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে এখানকার কারখানাগুলো চালু হয়।

গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশের  অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খলিল জানান, গাজীপুর শিল্প অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। রোববার সকল কারখানা চালু রয়েছে। সকাল থেকে শ্রমিকেরা তাদের নিজ নিজ কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেছেন।

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে আশুলিয়া শিল্পাঞ্চলে শান্ত পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। তবে ২০টি কারখানা বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য ১৩(১) ধারায় ১৮টি ও সাধারণ ছুটি ২টি।

শিল্প পুলিশ জানায়, রোববার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অনেক কারখানায় উৎপাদন শুরু হয়েছে। এর মধ্যে বন্ধ হওয়া অনেক কারখানা খুলে দেওয়া হয়েছে। আজও ২০টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে ১৮টি কারখানা অনির্দিষ্টকালের ও ২টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।

তবে অধিকাংশ কারখানায় কাজে যোগ দিয়েছে শ্রমিক। কোথাও কোন বিক্ষোভ বা সহিংসতা ঘটার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে যৌথবাহিনী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page