November 20, 2026, 5:57 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের বেঙ্গালুরু বিমানবন্দরে নামলেই মাঙ্কিপক্সের টেস্ট ; ধরা পড়লেই কোয়ারেন্টাইনে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ভারতে মাঙ্কিপক্স ঠেকাতে কঠোর  যাত্রীদের ওপর কঠোর বিধি-নিষেধ জারি করেছে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর। কোভিড অতিমারির সময়ে যেমন কঠিন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল ঠিক তেমনই বিধি-নিষেধ জারি করা হল।

এমপক্স বা মাঙ্কিপক্স ক্রমশ আতঙ্ক ছড়াচ্ছে ভারতে। এই আবহে কোনও রকম ঝুঁকি নিতে চাইল না বেঙ্গালুরুর এই বিমানবন্দরে তৈরি করা হয়েছে ‘এমপক্স টেস্টিং কিয়স্ক’। আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের প্রথমেই পরীক্ষা করা হবে। রিপোর্ট যদি পজিটিভ আসে, তা হলে ২১ দিনের কোয়ারেন্টানে পাঠানো হবে। শুধু আফ্রিকা নয় অন্যান্য দেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর বলে জানানো হয়েছে।

গতকাল (রোববার) একটি প্রেস বিবৃতিতে বিমানবন্দরের পক্ষ থেকে জানানো হয়েছে, এমপক্স ঠেকাতে নিয়ম এবং বিধি-নিষেধ মেনেই বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে। উপসর্গ ধরা প়ড়লেই রোগীকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

উল্লেখ্য, গত সোমবার ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের হদিস মিলেছে বলে জানা গেছে। ২৬ বছর বয়সি বিদেশ ফেরত হরিয়ানার এক যুবকের দেহে মিলেছে এই রোগের ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর পক্ষ থেকে এই পক্স নিয়ে সতকর্ততা জারি করা  হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page