October 3, 2026, 10:23 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ শাহ আলী নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. শাহ আলী ওরফে আলী মেম্বার মাথাভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি ওই এলাকার সেলিম মুন্সির ছেলে।

হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ শাহ আলী ওরফে আলী মেম্বার তার ঘরে অবস্থান করছেন। বৃহস্পতিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার ঘর তল্লাশি করে ১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ (যার একপাশে লোহার কাঁটাযুক্ত গোল চাকা আছে), ১টি কাঠের হাতলযুক্ত রামদা, ১টি কাঠের হাতলযুক্ত চাপাতি, ৪টি লোহার চল, ২টি সুইচ গিয়ার স্টিলের চাকু, ৩টি নরমাল চাকু, ১টি ঐবীড় ব্লেড, ১টি কাঠের হাতল যুক্ত পাট্টা (যা একপাশে ধারালো অস্ত্র হিসেবে পরিচিত) উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, আটক শাহ আলী ওরফে আলী মেম্বার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। নতুন করে আটকের পর হোমনা থানার উপপরিদর্শক (এসআই) ইহসানুল ইসলাম বাদী হয়ে হোমনা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার পর তাকে আদালতে তোলা হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page