October 3, 2026, 9:32 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজার ইনানী সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডস্কে : কক্সবাজার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক নাফি শাহরিয়ারের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ইনানী সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নাফি ঢাকার বংশাল এলাকার নুর মোহাম্মদের ছেলে।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শুক্রবার সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল উঠেছিলেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতে গোসলে করতে যান। পরে সমুদ্রে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুইজনই ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে গিয়ে নাফি শাহরিয়ারের স্ত্রীকে উদ্ধার করতে তিনি নিখোঁজ হন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page