October 3, 2026, 8:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডস্কে : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইকবাল বেপারী (৩০) নামে এক ব্যবসায়ী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে পৌর শহরের চরমুগুরিয়া এলাকায় এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত ইকবাল বেপারী (৩০) মস্তফাপুর ইউনিয়নের গাছবাড়ীয়া একালার ছলেমান বেপারীর ছেলে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়ার খান বংশ এবং মৃধা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জেরেই শনিবার রাত ৮টার দিকে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালীন বেশ কয়েকটি দোকান ভাঙচুর করে ও একটি বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি হাত বোমা নিক্ষেপ করে করলে হাত বোমার আঘাতে ইকবাল বেপারী গুরুতর আহত হন।

আহত ইকবাল বেপারীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) সাইফুজ্জামান বলেন, এলাকায় ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page