August 5, 2026, 4:55 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজশিক্ষার্থী নিহত

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ফরিদপুরের ভাঙ্গা ও নগরকান্দা সীমান্তবর্তী এলাকা দক্ষিণকান্দি নামক বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল নয়টায় ভাঙ্গা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন নড়াইল কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তারা নড়াইল জেলার কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের পুত্র তিতাস শেখ (১৮) ও একই উপজেলার রঘুনাথপুর গ্রামের সাকু মোল্লার পুত্র উৎস মোল্লা (১৮)। এইচএসসি পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার ৪টি মটরসাইকেলযোগে ৮ বন্ধু কুয়াকাটায় ভ্রমণ শেষে আজ সকালে নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আবু সাঈদ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহত দুজনই নড়াইল কলেজের ছাত্র। তারা কুয়াকাটা ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়ে নিহত হন। একজন ঘটনাস্থলে ও আরেকজন হাসপাতালে আনার পর মারা যায়।

তিনি আরও জানান, গত কয়েকদিন অতিবৃষ্টিতে মহাসড়কে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, গর্তে পড়ে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে দুর্ঘটনা শিকার হয়েছে। লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page