April 12, 2026, 7:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে নিখোঁজের ১৩ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরে গিয়ে ১৩ ঘণ্টা পর নিখোঁজের পর এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী নৌঘাট থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

মৃত উদ্ধার মোহাম্মদ রাসেল (২০) বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার ইসহাক আহমদের ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, রোববার সন্ধ্যায় মোহাম্মদ রাসেল স্থানীয় কয়েকজন জেলেসহ ভাসা জাল নিয়ে জাহাজপুরা নৌঘাট সংলগ্ন সাগরে মাছ ধরতে যায়। এক পর্যায়ে তিনি স্রোতের টানে ভেসে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য জেলেরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।

তিনি জানান, সোমবার সকালে শিলখালী নৌঘাট সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় রাসেলের লাশ সন্ধান পান স্বজনরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এরপর তারা লাশটি নিজের বাড়িতে নিয়ে যায় বলে উল্লেখ করেন ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page