November 20, 2026, 11:38 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

কিশোরগঞ্জে মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে ১জনকে পিটিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনায় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে ঝগড়ার জেরে মো. ওহাব ভূঁইয়া (৪৫) নামে ১ জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, গত ৬ সেপ্টেম্বর শুক্রবার জুমার নামাজের পর মসজিদে তবারক বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাস্তায় একা পেয়ে উপজেলার সদর ইউনিয়নের উদিয়ারপাড় খালপাড় হাঁটির দা-ওয়ালা গোষ্ঠীর লোকজন ভূঁইয়া গোষ্ঠীর মৃত আজগর আলীর ছেলে মো. ওহাব ভূঁইয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইটনা উপজেলা ক্যাম্প কমান্ডার ও ১৫ আর ই ব্যাটালিয়নের সদস্যরা ও পুলিশ সদস্যরা। ঘণ্টাখানেকের চেষ্টায় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় ঘটনাস্থলে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে লাঠিসোঁটাসহ দুইজনকে আটক করেন।

সেনা সূত্রে জানা যায়, আইনি প্রক্রিয়া অনুসরণ করে আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রাব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page