October 3, 2026, 8:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

গোপালগঞ্জে হাতির পায়ে পিষ্ট হয়ে মাহুতের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  গোপালগঞ্জের কোটালিপাড়ায় হাতির পায়ে পিষ্ট হয়ে নজরুল ইসলাম (৩৫) নামে এক মাহুতের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পোলসাইর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় হাতি ও অপর এক মাহুতকে আটক করেছে পুলিশ।

নিহত নজরুল ইসলামের বাড়ি কুড়িগ্রামে। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে হাতি দিয়ে চাঁদা তুলে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় লোকজন বলেন, সকালে উপজেলার পোলসাইর গ্রামের বিভিন্ন স্থানে হাতি নিয়ে ঘুরে ঘুরে চাঁদা আদায় করছিলেন হাতির মাহুত নজরুল ইসলাম। পোলসাইর গ্রামের বাজারে টাকা তোলার সময় হঠাৎ মাহুত নজরুল ইসলামকে শুর দিয়ে পেঁচিয়ে আছাড় মারে হাতিটি। আছড়ে মাটিতে ফেলার পর হাতিটি একাধিকবার মাহুতের বুকের ওপর পাড়া দেয়। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা হাতি এবং হাতির অপর মাহুতকে আটক করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক হাতি ও অপর মাহুতকে আটক করে। নিহত মাহুত নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘাতক হাতি এবং অপর এক মাহুতকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

এ ছাড়াও বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছে হাতির মানসিক অবস্থা পরীক্ষা করে হাতির বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page