October 3, 2026, 8:31 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : ভোলার দৌলতখান উপজেলায় আজ যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খয়েরহাট বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো মোঃ আনোয়ার হোসেন (৩০), মোঃ সোহেল (২৮) ও মোঃ হাসান (২০)।

এ সময় তাদের কাছে দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুইটি কার্তুজ, একটি রামদা, পাঁচটি দা, একটি চাপাতি, পাঁচটি ছুরি ও তিনটি শাবল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান, আটকরা বেশ কিছুদিন ধরে সদর উপজেলার তুলাতুলি ও ইলিশা এলাকার মেঘনা নদী ও তৎসংলগ্ন চরে স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। ভুক্তভোগী জনসাধারণ কোস্টগার্ডের সহায়তা চাইলে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। আটকদের জব্দ আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page