September 27, 2026, 12:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে অস্ত্রসহ যুবলীগ কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডস্কে : বাগেরহাটের মোংলায় যৌথবাহিনীর অস্ত্র বিরোধী অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫) ও তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭)কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পৌর শহরে তাদের নিজস্ব হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে চতুর্থতলার একটি কক্ষ থেকে তাদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল।

এসময় বিপুল পরিমাণ শটগান ও একনালা বন্দুকের গুলিও জব্দ করা হয়।

যৌথ বাহিনীর পক্ষে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ সিয়াম- উল- হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন (৩৫)কে ফেরীঘাট এলাকা হতে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ দল এদিন রাত সাড়ে ১১টায় পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ এক লাখ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭)কে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের অস্ত্র আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা নেওয়ার পর আসামিদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page