October 3, 2026, 7:47 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নারী পোশাক-শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডস্কে : মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

নিহতরা হলো শিবালয় উপজেলার সমেজ ঘর গ্রামের মো: ইকবাল হোসেনের স্ত্রী বৃথী আক্তার (২৮), মো: সাব্বির হোসেনের স্ত্রী সাবিনা আক্তার(২৬) ও আব্দুল বাতেন শেখের স্ত্রী ফুলি বেগম (৩১)। তারা সবাই একটি পোশাক তৈরি কারখানায় চাকুরি করেন।

বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গার্মেন্টস কর্মীবাহী বাসটি মানিকগঞ্জ যাচ্ছিল। পথে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী ব্রিজ এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের সংঘর্ষ। এতে বাসের সামনের অংশ দুমরে-মুচরে যায়। এ সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সাবিনা আক্তার নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বৃথী আক্তার ও ফুলি বেগম নামে আরো দুজন মারা যান।

বরংগাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো.আনোয়ার হোসেন জানান,এ ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধিন।

এ বিষয়ে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাম্মী আক্তার জানান, হাসপাতালে এ পর্যন্ত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই দুই নারী পোশাকশ্রমিক মারা গেছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page