August 5, 2026, 11:36 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচার মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডস্কে :  চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাবা ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার ছুরির আঘাতে হোসেন দুলু (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলু ঝাউবোনা গ্রামের মৃত্য সামারের ছেলে। তার ভাতিজা ভুটু (২৬) একই গ্রামের মিলন আলীর ছেলে। তারা সর্ম্পকে আপন চাচা ভাতিজা।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ঝাউবোনা গ্রামের মিলন আলীর সঙ্গে তার ছেলে ভুটুর ঝগড়া শুরু হয়। এ সময় চাচা দুলু তাদের থামাতে গেলে ভাতিজা ভুটু তাকে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দুলুকে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. ইকবাল পাসা জানান, গতকাল মিলন আলী ও ভুটু অর্থাৎ বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এ সময় চাচা দুলু তাদের থামাতে গেলে ভুটু তাকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক দুলুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ভুটুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়া দুলুর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page